Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

খাদ্য মন্ত্রণালয়ে ১৯ পদে চাকরি, আবেদন করুন দ্রুত

 খাদ্য মন্ত্রণালয়ে ১৯ পদে চাকরি, আবেদন করুন দ্রুত



প্রতীকী ছবি

খাদ্য মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। এ মন্ত্রণালয়ে ৫ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৯ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক

কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা:৮

যোগ্যতা:স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার

প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার

দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন ৭০ ওবাংলায় সর্বনিম্ন ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। অথবা দ্বিতীয় বিভাগে এইচএসসি পাসসহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রাফটম্যানশিপ পাস হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

·       ৩. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স:৩০ বছর। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

·       ৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ ও বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

·       ৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

·       বয়সসীমা ১ জানুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

·       আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। ই-মেইল বা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।





 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.