মোবাইল হারিয়ে ফেলায় আমার সঙ্গে অভিমান করে’ গলায় ফাঁস
মায়ের দাবি, মোবাইল ফোনে পরিচয় হয়ে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে
ছিল তার মেয়ে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মোবাইল ফোন
ভেঙে ফেলায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা
ঘটেছে।
রোববার বিকালে উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে এ ঘটনা ঘটে
বলে নড়িয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
নিহত সুমাইয়া আক্তার (১৫) ওই গ্রামের ইমান মোল্লা ও ইসমতারা বেগম
দম্পতির মেয়ে। সে স্থানীয় পণ্ডিতসার শহীদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম
শ্রেণির শিক্ষার্থী ছিল।
মেয়েটির মা ইসমতারার দাবি, “রং নম্বরে পরিচয় হয়ে প্রেমের সম্পর্কে
জড়িয়ে ছিল সুমাইয়া। রাত জেগে সেই ছেলের সঙ্গে ফোনে কথা বলত সে। এ নিয়ে শনিবার রাতে
কথা কাটাকাটির এক পর্যায়ে আমি ওর মোবাইল ফোন ভেঙে ফেলি। সকালে বড় মেয়েকে নিয়ে
হাসপাতালে গেলে একা ঘরে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।”
প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে থানা পুলিশে খবর দেন।
নড়িয়া থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ গিয়ে মরদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহতের পরিবারের
কোনো অভিযোগ না থাকলে অপমৃত্যুর মামলা হবে।

